সবার ওপরে মাইকেল জ্যাকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা মাইকেল জ্যাকসনের অকালমৃত্যুতে ভক্তরা বিমর্ষ হয়ে পড়লেও প্রিয় শিল্পীর সৃষ্টিকর্ম সংগ্রহে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না তাঁরা। দুই হাতে খরচ করে জ্যাকসনের গানের ক্যাসেট, ভিডিও ও অন্যান্য জিনিস কিনছেন। তাতে আরেকটি রেকর্ডের মালিক বনে গেছেন পপসম্রাট। প্রয়াত তারকাদের মধ্যে এ বছর সর্বোচ্চ আয়ের রেকর্ড হয়েছে তাঁর। মার্কিন সাময়িকী ফোর্বস প্রয়াত তারকাদের সৃষ্টিকর্ম থেকে আয়ের একটি তালিকা করেছে। গত এক বছরের এই আয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন জ্যাকসন। তাঁর সৃষ্টিকর্ম থেকে আয় হয়েছে ২৭ কোটি ৫০ লাখ ডলার। প্রয়াত ১২ জন তারকার ওপর এ জরিপ করা হয়েছে। বাকিদের সমন্নিত আয়ের চেয়েও জ্যাকসনের আয় বেশি।তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রয়াত সংগীতশিল্পী এলভিস প্রিসলি। তাঁর সৃষ্টিকর্ম থেকে আয় হয়েছে ছয় কোটি ডলার। ফোর্বসের লেখক লেইসি রোজ বলেছেন, প্রয়াত তারকাদের সৃষ্টিকর্ম থেকে আয়ের তালিকায় সবার ওপরে জ্যাকসন অবস্থান করছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ভক্তরা নতুন করে তাঁর গানের ক্যাসেট, ভিডিও ও অন্যান্য জিনিস কিনেছেন। সবচেয়ে বেশি আয় হয়েছে তাঁর ‘দিজ ইজ ইট’ কনসার্টের রেকর্ডিং বিক্রি থেকে। রয়টার্স।