সমকামিতা অবৈধ: ভারতীয় সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দল সমকামিতা আইনের বিরোধিতা করে আসছিল। ছবি: বিবিসি
বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দল সমকামিতা আইনের বিরোধিতা করে আসছিল। ছবি: বিবিসি

ভারতের সর্বোচ্চ আদালত সমকামিতাকে ফৌজদারি অপরাধ বিবেচনা করে এ-সম্পর্কিত আইনকে অবৈধ ঘোষণা করেছেন।
দিল্লি হাই কোর্ট এর আগে ২০০৯ সালে সমকামিতাকে বৈধতা দিয়েছিলেন। পরে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।
বিবিসি বলছে, সমকামীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এ রায়কে সমকামীদের জন্য অত্যন্ত ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছে। অলটারনেটিভ ল ফোরামের আইনজীবী অরবিন্দ নারায়ণ বিবিসিকে জানান, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অত্যন্ত অপ্রত্যাশিত। এ আইনের সুযোগ নিয়ে পুলিশ সমকামীদের অপমান করার সুযোগ পাবে।
ব্রিটিশ উপনিবেশ আমলের অর্থাত্ ১৫৩ বছরের পুরোনো ফৌজদারি আইনের ৩৭৭ নম্বর ধারা অনুযায়ী, সমলিঙ্গের যৌন সম্পর্ক ‘অপ্রাকৃতিক অপরাধ’ এবং অপরাধীর এর জন্য ১০ বছর পর্যন্ত শাস্তি হতে পারে।
তবে সুপ্রিম কোর্টের বিচারপতি জি এস সিঙভি বলেন, আইন প্রণয়নের পুরো ব্যাপারটি এখন নির্ভর করছে সংসদের ওপর। আইনপ্রণেতারা চাইলে এটর্নি জেনারেলের সুপারিশ অনুযায়ী সেকশন ৩৭৭-কে বাদ দিতে পারেন।
ভারতের মুসলিম, খ্রিষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মীয় দল রায়কে স্বাগত জানিয়েছে। ভারতের মতো রক্ষণশীল সমাজে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ককে অবৈধ ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়।