প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেসকে সমকামী বলে দাবি করে থাকেন ক্ষমতাসীন দলের সমর্থকেরা। এবার জবাব দিয়েছেন ক্যাপ্রিলেস। অবিবাহিত ক্যাপ্রিলেস বলেছেন, তিনি সমকামী নন এবং একদিন তিনি সন্তান নেবেন। সিএনএনের স্প্যানিশ ভাষার সহযোগী নেটওয়ার্ক সিএনএন-এন এস্পানলকে গত রোববার ক্যাপ্রিলেস বলেন, ‘আমি কোনোভাবেই দোষী নই। আমি যদি সমকামী হতাম, তাহলে আমি বলতাম, “তাতে সমস্যা কোথায়?”’ এএফপি।