সমকামী বিয়ের পক্ষে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক রায়
সমকামীদের বিয়ে নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছেন। বিয়ে বলতে শুধু একজন নারী ও একজন পুরুষের মিলনকে বোঝাবে—এ আইনকে নাকচ করে দিয়েছেন এ আদালত। সমলিঙ্গের জুটিদের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করে—এ যুক্তিতে আদালত ৫-৪ ভোটে ডিফেন্স অব ম্যারেজ আইন (ডোমা) বাতিল করে দেন। আদালত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার বিষয়ে রায় দিতে রাজি হননি। এর অর্থ সেখানে সমলিঙ্গের বিয়ে চলবে।এ রায় ৩০টির বেশি মার্কিন অঙ্গরাজ্যের সংবিধানে থাকা সমলিঙ্গ বিয়ের ওপর নিষেধাজ্ঞাকে প্রভাবিত করবে না। বর্তমানে ১২টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সমলিঙ্গের বিয়ে স্বীকৃত।সর্বোচ্চ আদালতের এ রায়ের অর্থ হচ্ছে, আইনসম্মতভাবে বিয়ে করা সমলিঙ্গের দম্পতিরা বিপরীত লিঙ্গের বিবাহিত দম্পতিদের অনুরূপ কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধার দাবিদার হবে। নিউইয়র্কের ৮৩ বছর বয়সী এডিথ উইন্ডসর ডোমা আইনকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন নাগরিক সমলিঙ্গ বিয়ের পক্ষে। বিবিসি।