সমকামী বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকামী বিয়ে ও সন্তান দত্তক নেওয়াকে সরকারি অনুমোদন দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার ফ্রান্সজুড়ে লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে।ফ্রান্সের সোশ্যালিস্ট সরকারের ওই সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে গোলাপি স্কার্ফ ও টি-শার্ট পরা বিক্ষোভকারীরা হাতে বেলুন নিয়ে নানা স্লোগান দেয়। গোলাপি রঙের এসব বেলুনে দুই শিশুর হাত ধরা নারী-পুরুষের ছবি আঁকা ছিল। শনিবার রাজধানী প্যারিসে একজন রোমান ক্যাথলিক লেখক বিক্ষোভের সূচনা করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা সমকামী-বিরোধী নই, প্রচলিত বিয়ের পক্ষে’, ‘সত্যিকারের পরিবার দীর্ঘজীবী হোক’ ইত্যাদি স্লোগান দেয়। এএফপি।