সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যে মাছ ধরা নিয়ে বিতর্কের জেরে তাইওয়ানের এক জেলে নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা নিরসনে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার ব্যাপারে দুই দেশের সমঝোতা হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়। ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) তাইওয়ানের জেলে হাং শিহ-চেংকে সম্প্রতি গুলি করে হত্যা করে। তিনি ফিলিপাইনের একটি দ্বীপ এলাকায় মাছ ধরছিলেন। ওই এলাকাকে তাইওয়ানও নিজেদের বলে দাবি করে। এএফপি।