সমর্থকসহ রামদেব অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের যোগগুরু বলে পরিচিত বাবা রামদেবের নেতৃত্বে দিল্লির পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সমর্থকদের নিয়ে রামলীলা ময়দানে যাওয়ার পথে রামদেবকে গতকাল সোমবার আটক করা হয়।পরে রামদেবসহ তাঁর অনুসারীদের আম্বেদকার স্টেডিয়ামে নিয়েযাওয়া হয়। সেখানে পুলিশ তাঁদের একরকম অবরুদ্ধ করে রেখেছে। স্টেডিয়াম থেকে তাঁদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে রণজিৎ সিং উড়ালসেতুর কাছে রামদেবকে আটক করা হয়। এ সময় তাঁর সমর্থকেরা বাস চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। পিটিআই।