সমলিঙ্গ বিয়ের বৈধতার পক্ষে ভোট পড়েছে মেইন ও মেরিল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মেইন ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সমলিঙ্গ বিয়ের বৈধতার পক্ষে ভোটাররা ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দুটি অঙ্গরাজ্য প্রথমবারের মতো পপুলার ভোটে সমলিঙ্গ বিয়ের বৈধতার পক্ষে রায় দিল। ওয়াশিংটনে গাঁজার খোলামেলা ব্যবহার ও বিক্রি বৈধ করার পক্ষে ভোট দেওয়া হয়েছে।১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ৩২টি রাজ্যে সমলিঙ্গ বিয়ের আইন সংশোধন করা হয়। এখন মেইন ও মেরিল্যান্ড সেই রেকর্ড ভঙ্গ করেছে। সমলিঙ্গের বিয়ে বৈধতা পেলে দুটি রাজ্যই এই তালিকার সপ্তম ও অষ্টম স্থান দখল করবে।যুক্তরাষ্ট্রে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী হিউম্যান রাইটস ক্যাম্পেইনের শাদ গ্রিফিন বলেন, মেইন ও মেরিল্যান্ডের বাসিন্দারা প্রথমবারের মতো সমলিঙ্গ জুটির বিয়ের পক্ষে ভোট দিলেন। এর আগে সমলিঙ্গ বিয়ের বিষয়টি কখনোই ভোটে নিরঙ্কুশ সমর্থন পায়নি।ওয়াশিংটনেও সমলিঙ্গ বিয়ের বৈধতার পক্ষে ভোট দেওয়া হয়েছে। তবে মিনেসোটায় রক্ষণশীল-সমর্থিত একটি আইন সংশোধনের বিষয়টি বিবেচনার পক্ষে ভোটাররা রায় দিয়েছেন। এটি সংশোধিত হলে রাজ্যের সংবিধানে সমলিঙ্গ বিয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতে পারে। সমলিঙ্গ বিয়ের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতির বিষয়কে অস্বীকার করা ওই আইনটিকে চ্যালেঞ্জ করা হবে কি না, সুপ্রিম কোর্ট সেটা শিগগিরই বিবেচনা করতে যাচ্ছেন।কেন্দ্রীয় সরকার খোলামেলাভাবে গাঁজার ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছে। তবে ওয়াশিংটনে ভোটাররা গাঁজার ব্যবহার ও বিক্রি বৈধ করার পক্ষে রায় দিয়েছেন। কলোরাডো ও অরেগন অঙ্গরাজ্যের ভোটাররাও একই মতামত দিয়েছেন। এএফপি।