সমলিঙ্গ সম্পর্ক পারিবারিক বন্ধনের স্বীকৃতি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমলিঙ্গের সম্পর্ককে পারিবারিক বন্ধন হিসেবে স্বীকৃতি দেবে। যেসব অবৈধ অভিবাসী বিতাড়নের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে তাদের অনেকে নতুন এ নির্দেশনায় উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান জ্যানেট নাপোলিতানো বলেছেন, বহিষ্কারের আদেশ পাওয়াদের পারিবারিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সমলিঙ্গের সম্পর্কটিও যেন বিবেচনায় নেওয়া হয় মাঠপর্যায়ে এর মধ্যেই সে নির্দেশনা দেওয়া হয়েছে।মার্কিন কংগ্রেসের সংখ্যালঘিষ্ঠ দলের নেতা সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সমলিঙ্গের পারিবারিক সম্পর্ক ও অভিবাসন নিয়ে দীর্ঘদিন থেকে সোচ্চার। তিনি ও অন্যান্য উদারনৈতিক ডেমোক্র্যাট আইনপ্রণেতার উদ্যোগের ফলেই হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়েকে ইতিমধ্যে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ‘বিয়ে’ না বলে অন্য প্রত্যয়ের মাধ্যমে সমলিঙ্গের ‘দাম্পত্যকে’ স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার এখনো সমলিঙ্গের মধ্যে বিয়ে বা দাম্পত্যকে স্বীকৃতি দেয়নি। ফলে সমলিঙ্গের পারিবারিক সদস্যরা অভিবাসন প্রক্রিয়ায় নানা জটিলতার মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে মানবাধিকার ও সমকামী নাগরিক অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। তবে সমলিঙ্গের দাম্পত্যকে বিবেচনায় নিতে কংগ্রেসে এখনো কোনো আইন প্রণয়ন হয়নি। উদারনৈতিক সংগঠনগুলোর চাপের মুখে প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে মাত্র। এ নির্দেশনায় এখনই সমলিঙ্গের দাম্পত্য বা পারিবারিক সম্পর্কিত লোকজন বাইরের দেশ থেকে অভিবাসনের আবেদন করতে পারবে না।