প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের ভক্তিপুর গ্রামের একটি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রাখা হয়েছে। সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর ওই পরিবাররের সদস্য নরোত্তম মণ্ডলের মা মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করলেও কোনো পারলৌকিক ক্রিয়া সম্পাদন করেননি নরোত্তম। এতে খেপে যায় গ্রামবাসী। সভা করে একঘরে করে দেয় নরোত্তমের পরিবারকে। বঞ্চিত করা হয় চিকিৎসার সুযোগ থেকে। এ খবর সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকেও বাধা দেয়। কলকাতা প্রতিনিধি।