সমাজতন্ত্রী শিবিরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সাবেক সিনেটর ও পরিবেশমন্ত্রী মারিনা সিলভা গত শনিবার ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়েছেন। জনপ্রিয় এ পরিবেশবাদী নেত্রী নিজের নতুন দলের নিবন্ধন পেতে ব্যর্থ হওয়ার পর সমাজতন্ত্রীদের সঙ্গে ভিড়লেন। উঠতি অর্থনীতির দেশটির রাজনীতিতে একে একটি বড় ধরনের নতুন মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে। সোশ্যালিস্ট পার্টির প্রধান হচ্ছেন পারনামবুকো প্রদেশের গভর্নর এবং আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এডুয়ার্ডো কাম্পোস। এএফপি।