সমাবেশ না করেই পালিয়ে গেলেন মোরালেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত বৃহস্পতিবার একটি সমাবেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বলিভিয়ার খনির শহর হিসেবে পরিচিত অরুরোতে ঔপনিবেশিক আমলে হওয়া একটি অভ্যুত্থানের স্মরণসভায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সেখানকার খনিশ্রমিকেরা সহিংস বিক্ষোভ শুরু করেন। এতে মোরালেস শহর ছাড়তে বাধ্য হয়েছেন।চিনি ও অন্যান্য মৌলিক খাদ্যপণ্যের ঘাটতি দেখা দেওয়ায় বলিভিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।অরুরো শহরে বিক্ষোভকারীরা ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে ক্ষোভ প্রকাশ করে। এতে ওই সমাবেশে ভাষণ না দিয়েই রাজধানী লাপাজে ফিরে যান মোরালেস। প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র আইভান ক্যানেলাস বলেন, ‘এ ধরনের লজ্জাকর ও উসকানিমূলক আচরণের জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ বিবিসি।