সমালোচনায় ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী ভাবধারাকে প্রশ্রয় দেওয়ায় কিছু মুসলিম সম্প্রদায়ের কারও কারও সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। স্লোভাকিয়ায় নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) ব্রিটিশ তরুণদের যোগদানের পেছনে যে সমালোচনা উঠেছে তার ভাগ কিছু মুসলিম সম্প্রদায়ের কোনো কোনো ব্যক্তিকেও নিতে হবে। কেননা, তাঁরা চরমপন্থী ভাবধারাকে বাধা না দিয়ে বরং সন্তর্পণে প্রশ্রয় দিচ্ছেন। সম্প্রতি ইংল্যান্ডের ডসবুরি শহরের ১৭ বছর বয়সী এক তরুণ ইরাকে একটি আত্মঘাতী হামলায় অংশ নিয়ে প্রাণ হারান এবং ব্র্যাডফোর্ডের তিন বোন উধাও হন। এসব ঘটনার পর প্রধানমন্ত্রী এ রকম মন্তব্য করলেন।
ইনডিপেনডেন্ট