সমুদ্রসীমা লঙ্ঘন করেছে উ.কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার একটি টহল নৌযান পীত সাগরে দফায় দফায় বিতর্কিত সমুদ্রসীমা লঙ্ঘন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর আগে উত্তর কোরিয়া নিজেদের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সমুদ্রসীমা লঙ্ঘন করছে বলে মনে করে সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক বলেন, উত্তর কোরিয়ার নৌযানটি গত সোমবার রাতে একটি সীমানা দিয়ে তিন দফা অনুপ্রবেশ করে এবং দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার দুই মাইল ভেতরে চলে যায়।  এএফপি।