সমুদ্রে তিমির গান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় প্রায় সব প্রাণীর ভাববিনিময়ের একটি বিশেষ ভাষা আছে। কেউ ঝিঁ ঝিঁ শব্দে, কেউ বোঁ বোঁ, আবার কেউ গানের সুরে ভাববিনিময় করে। বিশালকায় তিমিরও তেমন ভাষা আছে। গভীর সমুদ্রে বিচরণকালে কুঁজওয়ালা পুরুষ তিমিগুলো বিশেষ এক সুর সৃষ্টি করে এবং তা সমুদ্রের বুকে ছড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ার গবেষকেরা বিগত এক দশকেরও বেশি সময় ধরে এ বিষয়টি নিয়ে গবেষণা করছেন। এই দীর্ঘ সময়ে তাঁরা বিভিন্নভাবে তিমির গান ধারণ (রেকর্ড) করেন।গবেষণা প্রতিবেদনটি তৈরিতে নেতৃত্ব দেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইলেন গারল্যান্ড। তিনি বলেন, পরস্পর থেকে বহু দূরে অবস্থান সত্ত্বেও প্রাণিকুলের মধ্যে ভাববিনিময় হয়। পুরুষ তিমিগুলো অনেকটা ‘সাংস্কৃতিক দূতের’ ভূমিকা পালন করে। তারা সমুদ্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়ে তাদের গান ছড়িয়ে দেয়। বিবিসি।