সম্পদের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সরকারি কর্মকর্তাদের সম্পদের ব্যাপারে তা ৎক্ষণিক তদন্ত ও ব্যক্তিগত তথ্য যাচাই করবে। তদন্তে কোনো লুকানো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক
ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। চীনে এর আগে এ ধরনের তথ্য সাধারণ মানুষকে জানানো হয়নি। তদন্তে গাফিলতির কারণে তা শুধু একটি
আনুষ্ঠানিকতায় পরিণত হয়। সরকারি কর্মকর্তাদের অর্থ-সংক্রান্ত কিছু কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে চীনের সরকার বর্তমানে কর্মকর্তাদের সম্পদের ব্যাপারে স্বচ্ছতার জন্য জনগণের চাপের মুখে আছে। রয়টার্স