সম্পর্ক চুকাতে চেয়েছিলেন মিশেল!
স্ত্রী মিশেলের সঙ্গে বারাক ওবামার দাম্পত্য জীবন ঝুঁকির মুখে পড়েছিল। বিবাহবিচ্ছেদ ঘটানোর প্রস্তুতিই নিয়ে ফেলেছিলেন তিনি। ওবামা তখন এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে বন্ধুদের কেউ কেউ ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।এডওয়ার্ড ক্লেইনের লেখা দি অ্যামেচার নামক নতুন একটি বইয়ে এ দাবি করা হয়েছে। বইয়ে বলা হয়, ঘটনাটা ২০০০ সালের। ওবামা দম্পতির বিয়ের বয়স তখন আট বছর। শিকাগো থেকে সিনেট নির্বাচনে ওবামা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী ববি রাসের বিপক্ষে অংশ নেন। ববি রাস ছিলেন পর পর চার মেয়াদে নির্বাচিত। তাঁর বিরুদ্ধে নির্বাচনে না যেতে ওবামাকে পরামর্শ দেন মিশেল। কিন্তু এই উপদেশ শোনেননি ওবামা। ফলাফল—নির্বাচনে হেরে যান তিনি। এ হারের পর মারাত্মক আর্থিক সংকটে পড়ে ওবামার-মিশেল পরিবার। ঋণগ্রস্ত হয়ে পড়েন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। আর্থিক সংকটের সঙ্গে টানাপোড়েন শুরু হয় দাম্পত্য জীবনে। বিপর্যস্ত মিশেল তখন ওবামার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে যাবতীয় কাগজ প্রস্তুত করে ফেলেন।ক্লেইন বইয়ে উল্লেখ করেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর ওবামা তাঁর বন্ধুদের বিষয়টি বলেন। তবে ২০০৫ সালে ইলিনয় থেকে সিনেট নির্বাচিত হওয়ায় পর তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক হয়ে আসে।’অবশ্য বইটির নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলেছে, লেখক ক্লেইন গল্প ফাঁদতে পটু। এর আগেও তিনি এ ধরনের উদ্ভট গল্প ফেঁদেছেন। পিটিআই ও হিন্দুস্তান টাইমস।