সম্পর্ক স্থায়ী ও সুদৃঢ় করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান তাদের মধ্যে সম্পর্ক স্থায়ী এবং সুদৃঢ় করার অঙ্গীকার করেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরও তারা এই গভীর সম্পর্ক ধরে রাখতে চায়। গত মঙ্গলবার ওয়াশিংটন সফররত আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পক্ষ থেকে এ ইচ্ছা প্রকাশ করা হয়। এএফপি।হামিদ কারজাই বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। চার দিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন। এ সময় ৪০ জন আফগান ও মার্কিন মন্ত্রী ছাড়াও দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের কর্মকর্তারা আফগানিস্তানে কৃষি কাজের সম্প্রসারণ, মাদকের বিরুদ্ধে লড়াই এবং আফগান সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেন।বৈঠকের সময় হিলারি ক্লিনটন বলেন, তাঁরা আফগান জনগণকে কখনোই ত্যাগ করবেন না। তাঁদের দেওয়া অঙ্গীকার পালন করবেন।জবাবে হামিদ কারজাই বলেন, ‘আফগানরা তাদের বন্ধুকে কখনো ভুলে যায় না। বিশ্বজুড়ে সবাই এ কথা জানে। আফগান জনগণের পক্ষ থেকে আমি এ নিশ্চয়তা দিতে পারি যে আফগানরা সব সময় আপনাদের মনে রাখবে।’