প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবর্ন লন্ডন থেকে প্রকাশিত ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক হয়েছেন। সংবাদপত্রটির মালিক ইয়েভগেনি লেবেদেভ গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। অসবর্ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রশ্নে গণভোটের পর অর্থমন্ত্রীর পদ হারান। তবে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপির দায়িত্বে তিনি বহাল রয়েছেন। পত্রিকার সম্পাদকের দায়িত্বের ব্যাপারে অসবর্ন টুইটারে লিখেছেন, এমন একটি দায়িত্ব পেয়ে তিনি গর্বিত।
রয়টার্স