সম্পাদক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস-এর নির্বাহী সম্পাদক পদে আকস্মিক পরিবর্তন হয়েছে৷ পত্রিকাটির ইতিহাসে প্রথম নারী সম্পাদক জিল আব্রামসনকে (৬০) সরিয়ে দেওয়া হয়েছে৷ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ​ডিন ব্যাকুয়েটকে (৫৭) তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে৷ িডন ব্যাকুয়েট কৃষ্ণাঙ্গ৷ এর মাধ্যমে নিউইয়র্ক টাইমস-এর ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ দায়িত্ব ​পেলেন৷ গত বুধবার আকস্মিক প্রকাশক আর্থার সালজবার্গার টাইমসের সদর দপ্তরে পত্রিকার কর্মীদের সভা ডাকেন৷ সভায় জিল আব্রামসনকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়৷ নিউইয়র্ক প্রতিনিধি৷