সম্পাদকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজার প্রতি অবমাননামূলক দুটি নিবন্ধ প্রকাশের অভিযোগে একটি সাময়িকীর সম্পাদক ও রাজনৈতিক আন্দোলনের কর্মী সোমিয়ত প্রুকসাকাসেমসাককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী ব্যাংককের একটি আদালত গতকাল বুধবার এ রায় দেন। বিতর্কিত রাজদ্রোহ আইনে ওই বিচার সম্পন্ন হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে সোমিয়তের আইনজীবী কারোম পোলপরনক্ল্যাং জানান। এএফপি।