প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মাউন্ট রেইনার আগ্নেয় পর্বত জয়ের অভিযানে নামা ছয় আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে৷ গতকাল রোববার মাউন্ট রেইনার ন্যাশনাল পার্কের মুখপাত্র ফন বাউয়ার জানান, ওই অভিযাত্রীদের সঙ্গে থাকা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাঁদের পাঠানো তুষারধসের সংকেতও শোনা গেছে৷ অভিযাত্রী দলটির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ৷ পাঁচ দিনের অভিযানে দলটি যাত্রা শুরু করে গত সোমবার৷ বিবিসি৷