সম্মাননা নিলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আটলান্টিক কাউন্সিলের কাছ থেকে গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড ২০১২ গ্রহণ করেছেন। নিউইয়র্কের প্লাজা হোটেলে এক নৈশভোজে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ সু চির হাতে পুরস্কার তুলে দেন। মিয়ানমারের গণতন্ত্রের জন্য বছরের পর বছর সু চির গৃহবন্দী থাকা এবং লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে লাগার্দ বলেন, ‘সু চির জীবন আমাদের জন্য একটি বার্তা।’গত বুধবার সু চি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেন। এএফপি।