সম্মাননা পাচ্ছে মালালার আহত দুই সহপাঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের গুলিতে আহত মালালা ইউসুফজাইয়ের দুই সহপাঠীকে সম্মাননা জানাতে যাচ্ছে পাকিস্তান সরকার। কাইনাত রিয়াজ আহমেদ ও সাজিয়া রমজান নামের ওই দুই স্কুলছাত্রীকে সিতারা-ই-জুররাত পুরস্কারে ভূষিত করা হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত শনিবার এ তথ্য জানান।সিতারা-ই-জুররাত (বীরত্বের প্রতীক) পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা। সাধারণত বেসামরিক কাউকে এই পুরস্কার দেওয়া হয় না।গত ৯ সেপ্টেম্বর সোয়াত উপত্যকায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তালেবানের হামলায় আহত হয় মালালা ও তার দুই সহপাঠী। কাইনাতের ডান বাহুতে গুলিবিদ্ধ হয়েছে। ২৫ দিনের চিকিৎসা ও বিশ্রামের পর শনিবার থেকে সে আবার বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। শিক্ষক ও সহপাঠীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তবে দুর্ভাগ্যবশত এদিন কাইনাতকে বিদ্যালয়ে নিতে কোনো ভ্যানচালক রাজি হননি। পরে ট্যাক্সিতে করে সে গেছে। কাইনাত জানায়, তার বন্ধু সাজিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং শিগগিরই সে স্কুলে ফিরবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও সিএনএন।