সম্মানসূচক অস্কার পেলেন উইনফ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনহিতকর কাজের জন্য যুক্তরাষ্ট্রের প্রখ্যাত উপস্থাপিকা অপরাহ্ উইনফ্রেকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে। গত শনিবার তাঁর হাতে এ পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার মুহূর্তটিকে একজন কৃষ্ণাঙ্গ নারীর জন্য ‘অভাবনীয়’ বলে উল্লেখ করেন উইনফ্রে।এ বছর উইনফ্রে ছাড়াও সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে অভিনেতা জেমস আর্ল জোনস ও রূপসজ্জাশিল্পী ডিক স্মিথকে।দি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতিবছর ‘গভর্নরস অ্যাওয়ার্ড’ নামে এ পুরস্কারটি দেয়।সম্মানসূচক অস্কার গ্রহণের সময় কেঁদে ফেলেন উইনফ্রে। অনুভূতি প্রকাশের সময় তিনি মুহূর্তটি ‘অভাবনীয়’ বলে উল্লেখ করেন। এএফপি, রয়টার্স।