সম্মুখযুদ্ধে লড়বেন মার্কিন নারী সেনারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মুখসমরে মার্কিন নারী সেনাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।ওই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধসেনা ইউনিট এবং এলিট কমান্ডোতে হাজার হাজার নারীর পদ সৃষ্টি হবে। তবে সামরিক বাহিনী ২০১৬ সাল পর্যন্ত কিছু বিশেষ পদে নারীদের নিয়োগ দেওয়া বন্ধ রাখার পক্ষে যুক্তি দিয়েছে। ১৯৯৪ সালে মার্কিন যুদ্ধসেনার ইউনিটে নারীদের নিয়োগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বিবিসি ও রয়টার্স।