প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরব লিগের বার্ষিক শীর্ষ সম্মেলন গতকাল মঙ্গলবার কুয়েতে শুরু হয়েছে। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরিয়া সংকট। সম্মেলনে সৌদি আরব অভিযোগ করেছে, সিরিয়ার প্রশ্নে প্রভাবশালীরা তাদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। সম্মেলনের শুরুতে আরব দেশগুলোর মতবিরোধ দূর করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।’ এএফপি।