সম্রাট আকিহিতোর ৭৭তম জন্মদিন উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের সম্রাট আকিহিতো গতকাল বৃহস্পতিবার তাঁর ৭৭তম জন্মদিন উদ্যাপন করেছেন। জন্মদিনে তিনি বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।রাজধানী টোকিওতে নিজ প্রাসাদের বারান্দায় পতাকা নাড়িয়ে তিনি কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীকে সাদর সম্ভাষণ জানান। এ সময় সম্রাটের স্ত্রী সম্রাজ্ঞী মিচিকো, বড় ছেলে যুবরাজ নারুহিতোসহ রাজপরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।আকিহিতো বলেন, ‘আমাদের সমাজে বৃদ্ধদের সংখ্যা বেড়েই চলেছে। আমি আশা করি, নাগরিকেরা বৃদ্ধদের প্রয়োজন ও আশা-আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণে আরও মনযোগী হবে।’ এএফপি।