সময় চান জামেহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাম্বিয়ার দীর্ঘদিনের শাসক ইয়াহিয়া জামেহ্ ক্ষমতা ছাড়ার জন্য গতকাল শুক্রবার আরও সময় চেয়েছেন। পশ্চিম আফ্রিকার নেতারা তাঁকে গতকাল দুপুর পর্যন্ত সময় দিয়েছিলেন। নইলে তাঁকে উৎখাতের জন্য সেনেগালের সেনাবাহিনী অভিযান চালানোর হুমকি দিয়েছে। এতে আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘও সমর্থন জানিয়েছে। সেনেগালের সেনারা ইতিমধ্যে গাম্বিয়ায় ঢুকে পড়েছে। নির্ধারিত সময়সীমা পেরোনোর আগে তাঁদের অগ্রসর হতে নিষেধ করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস গাম্বিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর প্রতি সমর্থন দিয়েছে।
রয়টার্স