সময় পেলেই অভিসারে যান অ্যাকুইনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রেমিকার সঙ্গে অভিসারের বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো। ৫০ বছর বয়সী অবিবাহিত অ্যাকুইনোর নতুন প্রেমিকার বয়স ২৮ বছর বলে জানা গেছে। তাঁর নাম লিজ উয়ি।একটি সম্মেলনে যোগ দিতে জাপানের ইয়োকোহামায় আছেন অ্যাকুইনো। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘সময়-সুযোগ পেলে আমরা একসঙ্গে সময় কাটাই।’গত জুনে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অ্যাকুইনোর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রাজনীতিবিদ সালানি সোলেদাদ। কিন্তু এর পর থেকে তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। অ্যাকুইনো বলেন, ‘আমি এখনো আগের সম্পর্ক এবং আরও অনেক বিষয় সামলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’তবে লিজ উয়িকে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন কি না সে সম্পর্কে জানতে চাইলে অ্যাকুইনো তা কৌশলে এড়িয়ে যান। এএফপি।