সরওয়ার হোসেনকে কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে কানাডা আওয়ামী লীগ। এ উপলক্ষে কানাডার মন্ট্রিয়েলে ১০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সেখানকার বাঙালি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
১০ সেপ্টেম্বর দুপুরে মন্ট্রিয়েলের স্থানীয় এক রেস্তোরাঁয় এ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শামসুল হক। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া। এ ছাড়া কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুনশি বশীর, আব্দুর রশীদ, মতিন মিঞা, ড. মোতালেব, এম এ কাশেম, ফিরোজ ইসলাম, ক্যাপ্টেন ফরিদ, শহীদ রহমান, রণজিৎ মজুমদার, মনিরুজ্জামান, সাজেদা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সরওয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাজেদা হোসেনসহ আরও অনেকে ৷ পরে বক্তব্য দেওয়ার সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত
করে উপস্থিত সবার কাছে দোয়া ও সহায়তা চান তিনি।