সরকার নমনীয় না হলে আরও অবরোধ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সংকটের একটি কূটনৈতিক সমাধানের আশায় গতকাল শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগের দেশগুলোর প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতি ও মানবিক সহয়তা সরবরাহের অনুমতি দিতে রাজি না হলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের ওপর আরও অবরোধ আরোপের হুমকি দেওয়া হতে পারে।এদিকে, সংকট সমাধানের চেষ্টা চালাতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে সিরিয়ায় বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ ও আরব লিগ যৌথভাবে তাঁকে এই দায়িত্ব দিয়েছে।তিউনিসে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গ্রুপের প্রথম সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে আরব লিগ আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার অন্যতম মিত্র রশিয়া ও চীন অংশ নেয়নি। এর আগে জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণে ভেটো দিয়েছে এই দেশ দুটি।ধারণা করা হচ্ছে, ‘ফ্রেন্ডস অব সিরিয়ার’ এই সম্মেলনে দ্রুত যুদ্ধবিরতি আরোপ ও মানবিক সহয়তা পাঠানোর সুযোগ দিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। আসাদ সরকার ওই আহ্বানে সাড়া না দিলে তাঁর সরকারের বিরুদ্ধে আরও অবরোধ আরোপ করা হবে।সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলকে (এসএনসি) পূর্ণ স্বীকৃতি না দিয়ে সিরিয়ার বৈধ প্রতিনিধি হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে এই সম্মেলন থেকে। তবে ন্যাশনাল কো-অর্ডিনেশন ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এনসিসিডিসি) নামের বিরোধীদের একটি পক্ষ এই সম্মেলন বর্জন করেছে। তাদের ভাষ্য, কাউকে এভাবে সিরিয়ার জনগণের প্রতিনিধি হিসেবে অভিহিত করাটা ভয়ংকর হতে পারে।তিউনিস থেকে বিবিসির সাংবাদিক জোনাথন মার্কুইস জানান, জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাবে চীন ও রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র এই সম্মেলনকে।তিউনিস সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মানবিক সাহায্য পাঠানো, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপ বৃদ্ধি এবং সিরিয়ায় গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্র তৈরি করার কাজে অগ্রগতি আশা করছেন। তিউনিসে এই সম্মেলনের আগে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে সিরিয়ায় শান্তিদূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘ ও আরব লিগ।জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও আরব লিগের প্রধান নাবিল আল-আরবি গত বৃহস্পতিবার বলেন, সিরিয়ার সংকটকালে কফি আনান এই দায়িত্ব নিতে রাজি হওয়ায় তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আর নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন কফি আনান। এএফপি, রয়টার্স, বিবিসি।