সরকার বা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন রাহুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী দল বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে এ জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে। দলের একজন জ্যেষ্ঠ নেতা এ কথা বলেছেন। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, রাহুল শিগগিরই কংগ্রেসের মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তবে এ জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে।গত কয়েক সপ্তাহে ভারতের প্রচারমাধ্যমগুলোতে আভাস দেওয়া হয়েছে, রাহুল মন্ত্রিসভায় যোগ দেবেন অথবা দলের সহসভাপতির মতো জ্যেষ্ঠ নেতার ভূমিকা পালন করবেন। ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে জনগণের সঙ্গে নিজের যোগাযোগ বাড়ানোর জন্য তিনি দলের অনুগত নেতাদের চাপে আছেন। এএফপি।