প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইডস রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়াসহ তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত শুক্রবার বলেছেন, এইডস রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই সরকারকে এ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি রাজ্যকেই কাজ করতে হবে।