সরকারি চাকুরেদের জন্য ইন্টারনেট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের মে মাস থেকে সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সরকারি দপ্তর থেকে ই-মেইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাচার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
কর্মচারীদের দাপ্তরিক কোনো তথ্য ব্যক্তিগত ই-মেইলে পাঠানোর জন্যও নিষেধাজ্ঞা জারি করা হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারি এ সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাওয়া সিঙ্গাপুরের জন্য এটা স্ববিরোধী সিদ্ধান্ত।
উদ্যোগ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আইডিএ জানিয়েছে, এ পদক্ষেপ সাইবার আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে আরও নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করবে। এক লাখ সরকারি কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।