সরকারি দলের সন্ত্রাসের মধ্যে প্রথম দফার ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সন্ত্রাস, ভোটদানে বাধা ও কারচুপি এবং জোর করে ভোট দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বের ভোট হলো। প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। প্রথম পর্বের ভোটের দিন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে কংগ্রেসের এক কর্মী তিরবিদ্ধ হয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস এই জেলার কেশবপুরের বহু বুথ দখল করে নিয়েছে বলে অভিযোগ। এখানে রাজনৈতিক সংঘর্ষে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিএমের মোট ১৯ জন আহত হয়েছেন।