সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতা আইমান আল-জাওয়াহিরি। গত শুক্রবার ইন্টারনেটে দেওয়া একটি ভিডিওচিত্রে তিনি এই আহ্বান জানান।জাওয়াহিরি বলেন, তাঁদের দাবি পূরণ না হলে গত আগস্টে পাকিস্তানে তাঁদের হাতে আটক হওয়া মার্কিন উন্নয়ন বিশেষজ্ঞকে মুক্তি দেবে না আল-কায়েদা।১০ মিনিটের ওই ভিডিওচিত্রে আল-কায়েদার প্রধান অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ শুধুই যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে।ভিডিওতে দেখা যায়, একটি সবুজ পর্দার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জাওয়াহিরি। আরব বসন্তের অনুকরণে পাকিস্তানেও অভ্যুত্থান শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত নভেম্বরে মার্কিন বাহিনীর ভয়াবহ হামলার পরও পাকিস্তানি সেনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে বলে আশা করা যায় না।জাওয়াহিরি বলেন, ‘হে পাকিস্তানি ভাইয়েরা, বিশ্বাসঘাতক সেনাবাহিনী ও ঘুষখোর সরকার তোমাদের সম্পদ লুটেপুটে খেয়েছে। তারা তোমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং তোমাদের ইহকাল-পরকাল সবই নষ্ট করেছে। তবে কিসের জন্য তোমরা এখনো অপেক্ষা করছ।’ এএফপি।