সরকারের বিরুদ্ধে আদালতে ভারতের সেনাপ্রধানের রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং সরকারের বিরুদ্ধে আদালতে একটি রিট আবেদন করেছেন। তাঁর বয়সসীমা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসানে সরকার ব্যর্থ হওয়ার পর ভি কে সিং এ পদক্ষেপ নিলেন। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টেও যেতে প্রস্তুত বলে জানিয়েছেন।ভারতের সেনাপ্রধান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটি আমার সততা ও সম্মানের বিষয়।’ তিনি বলেন, সেনাবাহিনীর স্বার্থে তিনি বিষয়টি নিয়ে কখনো উচ্চবাচ্য করেননি। তবে তিনি সরকারি সিদ্ধান্ত মেনে নেবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের মে মাসে তাঁর অবসরে যাওয়ার কথা। ভারতের সেনাপ্রধানের দশম শ্রেণীর পরীক্ষার সনদ অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৫১ সালের ১০ মে। কিন্তু তিনি বলছেন, চাকরির ক্ষেত্রে তাঁর প্রকৃত জন্মতারিখ গণ্য করা উচিত। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁর এ দাবি নাকচ করে বলেছে, ইউপিএসসি পরীক্ষা অনুযায়ী তাঁর জন্ম ১৯৫০ সালের ১০ মে। টাইমস অব ইন্ডিয়া।