প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে করা নির্বাচন কমিশনের (ইসি) মামলার শুনানি গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে। আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী সমরাদিত্য পাল। বিচারপতি আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।রাজ্য সরকার ইসির সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে ২৬ ও ৩০ এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রতিবাদে ইসি নির্বাচনের তারিখ ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে গত সোমবার বিকেলে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।