সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসছে কাচিন বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত সংঘাত থামানোর লক্ষ্যে মিয়ানমার সরকারের সঙ্গে আজ সোমবার সে দেশের কাচিন বিদ্রোহীরা শান্তি আলোচনায় বসছে। দুই পক্ষের প্রতিনিধিরা চীনে এই আলোচনায় অংশ নেবেন।আলোচনা হবে চীনের সীমান্ত শহর রুইলিতে। দুই পক্ষই এই তথ্য নিশ্চিত করেছে।সাম্প্রতিক সময়ে কাচিন রাজ্যে সেনাবাহিনী ব্যাপক অভিযান চালায়। এ সময় রাজ্যের লেইজা শহরের কৌশলগত বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। এই শহরেই বিদ্রোহীদের সদর দপ্তর ছিল। অভিযান চলাকালে বিমান ও হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-জাজিরা অনলাইন।