সরকারের সম্মতি ছাড়াই সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারবেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা প্রতিনিধিমামলার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সম্মতি ছাড়াই ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সিবিআই (কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) তদন্তের নির্দেশ দিতে পারবেন। তবে এই আদেশ দেওয়ার সময় উচ্চ আদালতের সতর্ক থাকতে হবে, যাতে আইনের মর্যাদা লঙ্ঘিত না হয়।গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণনকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। বেঞ্চের অন্য চার সদস্য হলেন বিচারপতি আর ভি রবীন্দ্রন, ডি কে জৈন, পি সদাশিবম ও জে এম পাঞ্চাল।২০০১ সালে পশ্চিমবঙ্গের ছোট আঙ্গারিয়ার হত্যাকাণ্ডে রাজ্য সরকারের সম্মতি ছাড়াই সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট।সংশোধনীসারা বিশ্ব পাতায় গতকাল শনিবার পুনের হামলায় জড়িত ছিল হিন্দুত্ববাদী ‘অভিনব ভারত’! শিরোনামের খবরের এক জায়গায় ছাপা হয়েছে, ‘মহাত্মা গান্ধীর খুনি গোপাল গডসের মেয়ে হিমানি সরকারের নেতৃত্বে একটি শিক্ষা ট্রাস্টের আদলে ২০০৬ সালে জন্ম হয় অভিনব ভারতের।’ সঠিক বাক্যটি হবে ‘মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের মেয়ে হিমানি সবরকারের নেতৃত্বে একটি শিক্ষা ট্রাস্টের আদলে ২০০৬ সালে জন্ম হয় অভিনব ভারতের।’ —বি.স