সরাসরি সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছরের মধ্যে এই প্রথম কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি টেলিফোন সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। কিউবার রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি বলেছে, প্রাথমিকভাবে ওই সংযোগ কেবল ফোন কলের জন্য ব্যবহার করা হবে। বর্তমানে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে টেলিফোন কল করার ক্ষেত্রে তৃতীয় দেশের সাহায্য নেওয়া হয়, যা অনেক ব্যয়বহুল। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কিউবা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। তার পর থেকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এটাই প্রথম চুক্তি।
এএফপি