সরে দাঁড়াচ্ছেন প্রিন্স ফিলিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী এবং ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াচ্ছেন এ বছরের শেষ নাগাদ। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসে এক জরুরি বৈঠকের এ ঘোষণা আসে। প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন ৯৫ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ। পূর্বনির্ধারিত দায়িত্বগুলো পালন শেষে সরে দাঁড়াবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর রাজ দায়িত্ব অব্যাহত রাখবেন। প্যালেসের একটি সূত্র জানিয়েছে, রানি এবং প্রিন্স দুজনই সুস্থ আছেন। তাঁদের নিয়ে আশঙ্কা করার মতো কিছু হয়নি।
রয়টার্স