সরে দাঁড়ালেন সুসান রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামা প্রশাসনের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান রাইস। প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে রিপাবলিকান পার্টির সমালোচনার কথা উল্লেখ করেন রাইস। ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে চলতি বছর ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন মার্কিনি নিহত হন। এ ঘটনার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে রাইস বলেন, বিক্ষোভকারীদের হামলায় ওই চারজন নিহত হয়েছেন। পরে তদন্তে জোনা যায়, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে। এ ঘটনায় রাইসের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিপাবলিকান পার্টি।আগামী বছর জানুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন হিলারি ক্লিনটন। বিবিসি।