প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষাক্ত বন্ধকি ঋণ বিক্রির জন্য প্রায় এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার জরিমানা হিসেবে দিতে রাজি হয়েছে ব্যাংক অব আমেরিকা। এই ঋণের কারণে ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের জন্ম হয়েছিল। যুক্তরাষ্ট্রের করপোরেট ইতিহাসে এটিই সর্বোচ্চ জরিমানার ঘটনা। জরিমানার বড় একটি অংশ সেসব বাড়ির মালিকের সাহায্যের জন্য ব্যয় হবে, যাঁরা এখনো ঋণের দায়ে হিমশিম খাচ্ছেন। বিবিসি