সর্বোচ্চ আসন পেলেও সংকটে নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ডানপন্থী ও মধ্য বামপন্থী ব্লক সমানসংখ্যক আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে উভয় ব্লক ৬০টি করে আসনে জয়ী হয়েছে। তবে একক জোট হিসেবে সর্বোচ্চ ৩১ আসন পেয়ে সুবিধানজনক অবস্থানে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুর সমন্বয়ে গঠিত জোট।ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল বুধবার সকালে এই ফল ঘোষণা করে। ডানপন্থী বলে পরিচিত অন্য দলগুলোর মধ্যে ধর্মীয় উগ্রপন্থী দল জুস হোম ১১টি, উগ্র কট্টরপন্থী শাস ১১টি ও ইউনাইটেড তোরা জুডাইম সাতটি আসন পেয়েছে।নির্বাচন কমিটি জানায়, মধ্যবামপন্থী ব্লকের দলগুলোর ভেতর মধ্যপন্থী বলে পরিচিত ইয়েস আতিদ অসাধারণ সাফল্য পেয়েছে। দলটি ১৯টি আসনে জয়ী হয়েছে। মধ্যবামপন্থী অন্য দলগুলোর মধ্যে লেবার পার্টি ১৫টি, হা তুনা ও মেরেৎজ ছয়টি করে এবং কাদিমা পার্টি দুটি আসন পেয়েছে। এই ব্লকের দল বলে পরিচিত আরব-ইসরায়েলি জোট ১২টি আসনে জয় পেয়েছে।ইসরায়েলের ইতিহাসে ডানপন্থী ও মধ্যবামপন্থী ব্লকের সমান আসন পাওয়া বিরল ঘটনা। তাই যে দলই সরকার গঠন করুক না কেন, তাকে জটিল সমীকরণ মোকাবিলা করতে হবে।এবারের নির্বাচনে নেতানিয়াহুর জোট সর্বোচ্চ আসন পেলেও গতবারের চেয়ে এই জোটের আসন কমেছে ১১টি। তবে একক জোট হিসেবে সর্বোচ্চ আসন পাওয়ায় প্রেসিডেন্ট শিমন পেরেজ তাঁকেই প্রথমে সরকার গঠনের আহ্বান জানাবেন। এএফপি।