সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলোমন দ্বীপপুঞ্জের কাছে গতকাল রোববার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি-সতর্কতা জারি করা হয়নি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাকিরা দ্বীপের কিরা কিরার ১০২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথমে বলা হয়েছিল ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১। কিন্তু পরে তা সংশোধন করা হয়। গত জানুয়ারি মাসেও সলোমন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এএফপি।