সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে উনের নাম ঘোষণা
উত্তর কোরীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে দেশটির নতুন নেতা কিম জং-উনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘কিম জং-ইলের নির্দেশে মান্যবর কিম জং-উন...কোরীয় সামরিক বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করেছেন।’ গত শুক্রবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে উনকে সর্বাধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিএনএ বলেছে, কিম জং-ইলের ইচ্ছে অনুযায়ীই জং-উনকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বানানো হয়েছে। গত ৮ অক্টোবর এ ইচ্ছের কথা লিখে যান জং-ইল। সংস্থাটি এক বিবৃতিতে জং-উনকে ‘গ্রেট লিডার’ হিসেবেও অভিহিত করেছে। এসবের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে তরুণ এই নেতা দ্রুতই উত্তর কোরিয়ার ওপর তাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।সর্বমোট ১২ লাখ সেনাসদস্য নিয়ে উত্তর কোরীয় সশস্ত্র বাহিনী গঠিত, যা বিশ্বের চতুর্থ বৃহত্তর। কিম জং-উন (২০) ২০১০ সালের সেপ্টেম্বরে চার তারকার জেনারেল পদের খেতাব পান। একইসঙ্গে রাজনৈতিকভাবেও তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। কিম জং-উনের বাবা কি জং-ইল হূদেরাগে আক্রান্ত হয়ে গত ১৭ ডিসেম্বর মারা যান। গত বুধবার রাজধানী পিয়ং ইয়ংয়ে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তাঁর শেষকৃত্যে হাজার হাজার মানুষ অংশ নেয়। এএফপি ও বিবিসি।