সস্তা প্রচারণা পেতে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল ও প্রশান্ত ভূষণের ওপর একহাত নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা ও প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র। দুর্নীতিবিরোধী নেতারা সস্তা প্রচারণার স্বার্থে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলছেন বলে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার অভিযোগ করেছেন তিনি। রবার্টবলেন, ‘আমার সম্পদের আর্থিক বিবরণ নিয়ে শ্রী কেজরিওয়াল ও শ্রী ভূষণের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার আমাকে ব্যথিত করেছে। সস্তা জনপ্রিয়তা ও নিজেদের রাজনৈতিক দলের স্বার্থে তাঁরা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’ এনডিটিভি, দ্য হিন্দু।