সহকর্মীর গুলিতে ৯ পুলিশ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে একজন পুলিশ সদস্য গুলি করে নয়জন সহকর্মীকে হত্যা করেছেন। গতকাল শুক্রবার পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে এ ঘটনা ঘটে। সহকর্মীরা ওই সময় ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও সরকারি কর্মকর্তারা এ কথা জানান। পাকতিকার পুলিশপ্রধান দৌলত খান বলেন, গতকাল ভোর হওয়ার আগে ইয়াহিয়াখিল জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে আসাদুল্লাহ নামের এক আফগান সেনা সহকর্মীদের ওপর গুলি ছোড়েন। দৌলত খান বলেন, ওই সেনা প্রথমে তাঁর সহকর্মীদের বিষ প্রয়োগ করেন। পরে রাত তিনটার দিকে গুলি ছুড়ে নয়জনকে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান। এএফপি।